• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৭:০২ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

ভাইরাল লাইলী বাউলকে ৩ লাখ টাকা দিলেন সংস্কৃতি মন্ত্রী

১৮ জুন ২০২৬ সকাল ১১:০০:৩১

ভাইরাল লাইলী বাউলকে ৩ লাখ টাকা দিলেন সংস্কৃতি মন্ত্রী

অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে সুমধুর কণ্ঠের জাদুতে ভাইরাল হওয়া গুণী শিল্পী ‘লাইলী বাউল’ এর শিল্পসাধনার স্বীকৃতি ও তার কল্যাণে হাত বাড়িয়ে দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

১৭ জুন বুধবার সংস্কৃতি মন্ত্রী অফিস কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তিনি নিজ হাতে লাইলী বাউলের হাতে ৩ লাখ টাকার একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন।

চেক বিতরণ শেষে মন্ত্রী তার নিজ দপ্তরে লাইলী বাউলের কণ্ঠে সরাসরি লোকগান ও বাউল গান উপভোগ করেন। মাটির সুর ও চমৎকার গায়কীতে মুখরিত হয়ে ওঠে মন্ত্রীর অফিস কক্ষ।

আরও পড়ুন

তেলেগু সিনেমার প্রেমে অভিনেত্রী অনস্বরা রাজন

গুণী এই শিল্পীর প্রতিভার ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, প্রতিভাগুলো এমনই হয়, শত বাধা উপেক্ষা করেও তারা প্রকাশিত হয়, যেমন আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম।

তিনি আরও বলেন, আমাদের লোকজ সংস্কৃতি ও বাউল গান এদেশের প্রাণ।

প্রান্তিক পর্যায়ের এমন সুপ্ত প্রতিভাদের মূল্যায়ন ও তাদের পাশে দাঁড়ানো আমাদের অন্যতম দায়িত্ব।

আরও পড়ুন

২২৬ কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, পেলেন আইনি নোটিশ

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯