বিনোদন ডেস্ক: দেশের নাট্যাঙ্গনের পরিচিত মুখ, দিলু মজুমদার আর নেই।
২০ মে বুধবার রাতে আরণ্য নাট্যদলের সিনিয়র অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের এই সদস্য হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ ও টেলিভিশনের অসংখ্য নাটকে অভিনয় করেছেন দিলু মজুমদার। অভিনয়ের প্রতি নিষ্ঠা, সাবলীল উপস্থাপনা এবং চরিত্রে স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি।
বিশেষ করে আরণ্য নাট্যদলের বিভিন্ন প্রযোজনায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। নাট্যাঙ্গনে তার অবদান সহকর্মী ও দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহশিল্পী, নির্মাতা ও সংস্কৃতিকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। এছাড়া অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকেও গভীর শোক জানানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available