• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৫৫:৪৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মে

২৬ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৭:০৫

৭৯তম কান চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১২ মে

বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু হচ্ছে আগামী ১২ মে। জমকালো এই আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত।

ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আনুষ্ঠানিক লাইনআপ ঘোষণা করা হয়েছে। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছেন ২১ জন নির্মাতা।

সর্বোচ্চ সম্মাননা পাম দ্যর জয়ের দৌড়ে রয়েছেন বিশ্বখ্যাত নির্মাতারা। তাদের মধ্যে আছেন আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এডা এবং পাওয়েল পাওলিকোভস্কি।

আরও পড়ুন

তেলেগু সিনেমার প্রেমে অভিনেত্রী অনস্বরা রাজন

এবারের আসরে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার সিনেমাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একমাত্র মার্কিন নির্মাতা হিসেবে অংশ নিচ্ছেন ইরা স্যাক্স। তার সিনেমা দ্য ম্যান আই লাভ ইতোমধ্যেই আলোচনায় রয়েছে।

প্রতিযোগিতার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ফিয়র্ড, ফাদারল্যান্ড, প্যারালাল টেলস এবং অল অব আ সাডেন। এছাড়া হিরোকাজু কোরে-এডার শিপ ইন দ্য বক্সও রয়েছে আলোচনায়।

উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরির রোমান্টিক সিনেমা দ্য ইলেকট্রিক কিস। বিশেষ প্রদর্শনীতে থাকছে জন ট্রাভোল্টা পরিচালিত প্রথম সিনেমা।

আরও পড়ুন

২২৬ কোটি টাকার ঋণে বিপাকে অনন্ত জলিল, পেলেন আইনি নোটিশ

এবারের জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন পার্ক চ্যান-উক। এছাড়া আজীবন অবদানের জন্য সম্মানসূচক পাম দ্যর পাচ্ছেন পিটার জ্যাকসন এবং বারব্রা স্ট্রাইস্যান্ড।

২৩ মে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে চলচ্চিত্রপ্রেমীদের বহুল প্রতীক্ষিত এই আয়োজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯