• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৯:২৬ (28-Aug-2026)
  • - ৩৩° সে:

তামিল স্টাইলে ‘প্রিন্স’ ধামাকায় চমক দিলেন শাকিব খান

২১ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৬:২৪

তামিল স্টাইলে ‘প্রিন্স’ ধামাকায় চমক দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক: ঈদকে ঘিরে প্রেক্ষাগৃহে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই নতুন চমক নিয়ে হাজির হলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। আসন্ন সিনেমা প্রিন্সের একটি দৃশ্য প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়িয়ে দিয়েছেন দর্শকদের উত্তেজনা।

২১ মার্চ শনিবার নিজের ভেরিফায়েড সোশ্যাল প্ল্যাটফর্মে ৫১ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন এই অভিনেতা। ভিডিওতে তামিল সিনেমার আদলে নির্মিত একটি অ্যাকশন দৃশ্যে দেখা যায় সোনালি মরুভূমিতে উটের পটভূমিতে দুই দলের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। এরই মাঝে রক্তমাখা অস্ত্র হাতে উপস্থিত হয়ে শাকিব খান উচ্চারণ করেন, ‘আরে থাম, আমি একটা ব্র্যান্ড।’

ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, ‘প্রিন্সের কাজ এখনো শেষ হয়নি। বরং তার ভেতরের পশুসত্তা সক্রিয় হয়ে উঠেছে!’ যা ভক্তদের মাঝে নতুন কৌতূহল তৈরি করেছে।

জানা গেছে, প্রিন্স সিনেমায় আবারও গ্যাংস্টার চরিত্রে অভিনয় করছেন শাকিব খান। তার বিপরীতে থাকছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু, পাশাপাশি বাংলাদেশের জনপ্রিয় দুই অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।

বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় নির্মিত এবং পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত এই সিনেমাটি একাধিক চমক নিয়ে আসছে বলে জানা গেছে।

ঈদের দিন মুক্তি পাওয়া প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা ইতোমধ্যে প্রায় ১৩০টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। পরিবেশকদের দাবি, সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটি একচ্ছত্র আধিপত্য বজায় রেখে দর্শকদের ব্যাপক সাড়া পাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪৭
নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৫৪৭
২৮ আগস্ট ২০২৬ বিকাল ০৫:০৯:০৩



রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০
রাঙামাটিতে পুলিশের অভিযানে গ্রেফতার ১০
২৮ আগস্ট ২০২৬ বিকাল ০৩:৩০:৩৬

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
২৮ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১১:৩৩


জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
২৮ আগস্ট ২০২৬ দুপুর ০২:৪২:৪৮