• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৭ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:২৬:০৯ (19-Feb-2026)
  • - ৩৩° সে:

রমজান উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানালেন পূর্ণিমা

১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৫:১১

রমজান উপলক্ষে ভক্তদের শুভেচ্ছা জানালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক: পবিত্র রমজান মাস উপলক্ষে ভক্ত ও অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে বোরকা পরা একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘রামাদান মোবারক’।

Ad

ছবির আবহ দেখে ধারণা করা হচ্ছে, তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ছবিতে তাঁকে মুচকি হেসে শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীদের প্রশংসার জোয়ার বইতে শুরু করে।

Ad
Ad

উল্লেখ্য, বছরের শুরুতে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গিয়েছিলেন এই অভিনেত্রী। এর আগে কালো বোরকা পরে মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে তোলা তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। সে সময়ও ভক্তদের ভালোবাসা ও দোয়ায় সিক্ত হন তিনি।

পর্দার নিয়মিত কাজের বাইরে ব্যক্তিগত জীবনে ধর্মীয় রীতিনীতি পালনের এসব ছবি ভক্তদের মধ্যে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
মাদারীপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৯:৩৫

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বন্ধ
রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রেল যোগাযোগ বন্ধ
১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৩:৪৫

দোয়ারাবাজারে ইয়াবাসহ আটক ২
দোয়ারাবাজারে ইয়াবাসহ আটক ২
১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২৯:২৫




ঘিওরে সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, তরুণ নিহত
ঘিওরে সড়ক বিভাজকে মোটরসাইকেলের ধাক্কা, তরুণ নিহত
১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০০:০৬

দেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক
দেশে ভূমিকম্প, উৎপত্তিস্থল ছাতক
১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৫৮:২৭


Follow Us