• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৭ই বৈশাখ ১৪৩৩ রাত ০৮:১৯:৫৮ (30-Apr-2026)
  • - ৩৩° সে:

ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

৫ মার্চ ২০২৬ সকাল ০৮:০১:৩১

ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে নিয়মিত ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন।

৫ মার্চ বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Ad
Ad

এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সহায়তায় মানবিক উদ্যোগ হিসেবে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। আটকে পড়া যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা–চট্টগ্রাম–আবুধাবী–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করা হয়।

Ad

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ মার্চ বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে আবুধাবীর উদ্দেশে উড্ডয়ন করে। চট্টগ্রাম থেকে রাত ৮টা ২০ মিনিটে ফ্লাইটটি পুনরায় যাত্রা শুরু করে। পরে আবুধাবী থেকে স্থানীয় সময় রাত ১টায় (৫ মার্চ) ঢাকার উদ্দেশে রওনা দেয়। ১৮৯ আসনবিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালিত হয়। ঢাকা/চট্টগ্রাম–আবুধাবী রুটের ফ্লাইট নম্বর ছিল বিএস-৩৪৯ এবং আবুধাবী–ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিএস-৩৫০।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি বিবেচনায় আবুধাবী বিমানবন্দর কর্তৃপক্ষ ইউএস-বাংলা ও ইত্তেহাদসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

এদিকে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ২৮ জন ফ্লাইট ক্রু গত ২৮ ফেব্রুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গন্তব্যে আটকে ছিলেন। ৪ মার্চ বিএস-৩৪২ ফ্লাইটের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগির শেষ হতে যাচ্ছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
চট্টগ্রামে ফোম কারখানায় আগুন
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১৩:০৫

৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৭ ঘণ্টার ব্যবধানে আবারও বাড়ল সোনার দাম
৩০ এপ্রিল ২০২৬ রাত ০৮:১০:৪৫




২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
২৯ দিনেই এলো ৩০০ কোটি ডলার রেমিট্যান্স
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০২



টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
টাঙ্গাইলে ছিনতাই-অপহরণ: ইজিবাইকসহ গ্রেফতার ২
৩০ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৩৬:৪৮



Follow Us