• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:৫৯:১৭ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৩ নভেম্বর ২০২৫ সকাল ১০:০৩:২২

হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিনোদন প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা এক মামলায় আলোচিত কনটেন্ট নির্মাতা আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ১২ নভেম্বর বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, অভিযুক্তরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং নিয়মিতভাবে আদালতে হাজিরা দেননি। এ কারণেই তাদের জামিন বাতিলের আবেদন করা হয়, যা মঞ্জুর করে আদালত গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, সম্প্রতি হিরো আলম ও বাদী রিয়া মনির মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরপর হিরো আলম বাদীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন।

আরও পড়ুন

এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া

গত ২১ জুন সমঝোতার উদ্দেশ্যে হাতিরঝিল এলাকার একটি বাসায় উভয় পরিবারের সদস্যদের উপস্থিতিতে বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ অনুযায়ী, সেসময় হিরো আলমসহ প্রায় এক ডজন অজ্ঞাত ব্যক্তি রিয়া মনি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করেন। পরে তারা রিয়া মনির বর্তমান বাসায় প্রবেশ করে লাঠি দিয়ে মারধর করে এবং শারীরিক আঘাতের পাশাপাশি তার গলার সোনার চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার দু’দিন পর, ২৩ জুন রিয়া মনি হাতিরঝিল থানায় এ ঘটনায় মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০