• ঢাকা
  • |
  • সোমবার ২০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ১২:৫০:১০ (05-Oct-2026)
  • - ৩৩° সে:

গায়িকা অ্যালেক্সিস উইলকিনসের সঙ্গে ক্যাশ প্যাটেলের বাগদান

৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৩:৪৬

গায়িকা অ্যালেক্সিস উইলকিনসের সঙ্গে ক্যাশ প্যাটেলের বাগদান

বিনোদন ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেল গায়িকা অ্যালেক্সিস উইলকিনসের সঙ্গে বাগদান করেছেন। ৪ অক্টোবর রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বাগদানের কথা জানান তারা।

২৭ বছর বয়সী অ্যালেক্সিস উইলকিনস সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাশ প্যাটেলের পাশে দাঁড়ানো একটি ছবি প্রকাশ করেন। ছবিতে নিজের হাতে পরা হীরার আংটিও দেখান তিনি। ছবির সঙ্গে দেওয়া বার্তায় বাগদানের বিষয়টি নিশ্চিত করেন উইলকিনস।

পরে ৪৬ বছর বয়সী ক্যাশ প্যাটেলও নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে উইলকিনসের পোস্টটি পুনরায় প্রকাশ করেন। সেখানে ভালোবাসা ও বাগদানের প্রতীক ব্যবহার করেন তিনি।

জানা গেছে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে তাদের প্রথম দেখা হয়। এর পরের বছর তারা সম্পর্কে জড়ান। ২০২৩ সালে উইলকিনস তাঁর প্রথম গানের সংকলন প্রকাশ করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে এফবিআই পরিচালক হিসেবে ক্যাশ প্যাটেলের শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত
আজানরত অবস্থায় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত
৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৩১:৪৭



দেশের বাজারে কমল স্বর্ণের দাম
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
৫ অক্টোবর ২০২৬ দুপুর ১২:০০:৫২



উত্তেজিত জনতার ইটের আঘাতে আহত ওসি
উত্তেজিত জনতার ইটের আঘাতে আহত ওসি
৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৩৬:৩৭