• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫২:১৫ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ভারতের ৪৭ হলে মুক্তি পেলো শাকিব খানের ‘তুফান’

৫ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৭:১৮:১৮

ভারতের ৪৭ হলে মুক্তি পেলো শাকিব খানের ‘তুফান’

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশসহ ১৫ দেশে চলছে ঢাকাই সিনেমার শীর্ষনায়ক শাকিব খানের সিনেমা ‘তুফান’। এবার সিনেমাটি মুক্তি পেল ভারতের কলকাতায়। ৫ জুলাই শুক্রবার কলকাতার সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘তুফান’।

Ad

সিনেমার প্রচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গেছেন শাকিব। ৪ জুলাই বৃহস্পতিবার বিকেলে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার।

Ad
Ad

মুক্তির আগে কলকাতা শহরজুড়ে ব্যাপক প্রচারণা চালানো হয়। শহরের বড় বড় বিলবোর্ড থেকে মেট্রোরেল সবখানে তুফান সিনেমার পোস্টারের উপস্থিতি দেখা যায়। কলকাতায় ‘তুফান’ মুক্তি দিচ্ছে এসভিএফ।

শাকিব খান জানিয়েছেন, এরই মধ্যে ৬-৭টি দেশে পোস্টার ছাড়াই হাউজফুল হয়েছে ‘তুফান’র শো। ইংল্যান্ডে বিভিন্ন আন্তর্জাতিক মানের ছবির তালিকায় সেরা চার-এ চলে এসেছে বাংলা সিনেমা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us