• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩রা বৈশাখ ১৪৩৩ সকাল ০৬:১৩:০৫ (16-Apr-2026)
  • - ৩৩° সে:

কাজে ফিরে উচ্ছ্বসিত তানিন সুবাহ

৯ মার্চ ২০২৪ দুপুর ০২:৪৬:৪৫

কাজে ফিরে উচ্ছ্বসিত তানিন সুবাহ

বিনোদন প্রতিবেদক: দীর্ঘ বিরতি কাটিয়ে কাজে ফিরলেন চিত্রনায়িকা তানিন সুবহা। আকাশ রঞ্জন পরিচালিত ‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে যুক্ত হয়ে ৭ মার্চ রাজধানীর উত্তরায় শুটিং করলেন তানিন।

শুটিং স্পট থেকে অভিনেত্রী তানিন সুবহা বলেন, বিরতির পর শুটিং করছি, অভিনয়ে ফিরেছি। ঈদের মতো অন্যরকম আনন্দ লাগছে।

Ad
Ad

তিনি বলেন, প্রিয় সহকর্মীরা খুব সহজে সবাই আপন করে নিয়েছে। শুভাকাঙ্ক্ষীরাও চায় যাতে নিয়মিত কাজ করি। তাই নতুন কাজ শুরু করতে পেরে আমি বেশ আনন্দিত।

Ad

তানিন সুবহা জানিয়েছেন, চলতি মাসে আরও কয়েকটি নাটকের শুটিং করবেন তিনি।

‘রসের হাঁড়ি বাড়াবাড়ি’ ধারাবাহিকে তানিন বাদে আরও অভিনয় করেছেন শাকিলা পারভীন, চিত্রলেখা গুহ, রিনা খান প্রমুখ। ধারাবাহিকের গল্প লিখেছেন টিপু আলম মিলন।

প্রসঙ্গত, তানিন সুবহা অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে ‘মাটির পরী’, ‘তুই আমার’, ‘দেমাগ’, ‘বেগমজান’, ‘ভালো থেকো’, ‘বীর বাঙালি’ ও ‘রাজা রানির গল্প’। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত চলচ্চিত্র ‘বীর মাতা’, ‘দুই রাজকন্যা’ ও ‘প্রেমের বাঁধন’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি
১৫ এপ্রিল ২০২৬ রাত ১০:১৫:৪০


বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
বনানীতে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩১:২০






রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন
১৫ এপ্রিল ২০২৬ রাত ০৮:০০:৩২


Follow Us