• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:৪৫:৩৩ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

ইউরোভিশন এশিয়ার প্রথম শিরোপা জিতল ফিলিপাইন

১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০১:২০

ইউরোভিশন এশিয়ার প্রথম শিরোপা জিতল ফিলিপাইন
ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার প্রথম আসরেই বাজিমাত করেছে ফিলিপাইন। দেশটির সংগীতশিল্পী কারমেল ‘সোবর-সোবর’ গান পরিবেশন করে জিতে নিয়েছেন প্রতিযোগিতার প্রথম শিরোপা।

এর মধ্য দিয়ে ইউরোভিশন এশিয়ার ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালেন তিনি।

১৪ নভেম্বর শনিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে বসে এই সংগীত প্রতিযোগিতার প্রথম আসর। এতে এশিয়ার ১১টি দেশের শিল্পীরা অংশ নেন। ইউরোভিশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন

খলনায়ক রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজ

প্রতিযোগিতার ফল নির্ধারণ করা হয়েছে জাতীয় জুরি ও দর্শকদের ভোটের সমন্বয়ে। দর্শকদের ভোটের অবদান ছিল মোট ফলের ৫০ শতাংশ। এ ছাড়া ১১টি দেশের জাতীয় জুরির ভোট এবং অংশগ্রহণকারী দেশগুলোর বাইরের দর্শকদের জন্য ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ ভোটের ব্যবস্থাও ছিল।

কারমেল এর আগে টেলিভিশনে প্রচারিত বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান।

‘দ্য ভয়েস কিডস’-এ প্রথম রানারআপ হওয়ার পর ‘তাওয়াগ এনজি তাঙ্গালান’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। এ ছাড়া ‘পিনয় বিগ ব্রাদার’ রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন এই শিল্পী।

আরও পড়ুন

এশিয়ায় প্রথমবার ইউরোভিশন, মঞ্চ মাতাতে প্রস্তুত তারকারা

ইউরোভিশন এশিয়ার প্রথম আসর আয়োজনের মধ্য দিয়ে ইউরোভিশনের ৭০ বছরের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হয়েছে। আয়োজকদের ভাষ্য, এ প্রতিযোগিতার মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের সংগীত, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হয়েছে।

প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ছিল ব্যাটমোসফিয়ার। তাদের গান ছিল ‘তুমি এলে’।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫০