• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫২:৫৪ (17-Sep-2026)
  • - ৩৩° সে:

এবার আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল

১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১৭

এবার আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
সাইদুর রহমান পাভেল। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: তরুণ নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র ‘বজরা বাজারের জাকির’ চরিত্রে অভিনয় করা অভিনেতা সাইদুর রহমান পাভেলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এবার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন অভিনেতা নিজেই।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়―অশ্লীল অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে ভিডিওতে কথা বলছেন অভিনেতা পাভেল। এ নিয়েই মূলত সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক মন্তব্যের বন্যা বইতে থাকে।

ভিডিও কলের অপর পাশে থাকা নারী সম্পর্কে অভিনেতা পাভেল জানিয়েছেন, ওই নারী তার এক বান্ধবী। কিন্তু তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেসব মন্তব্য করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার কোনো ধরনের মিল নেই বলেও জানিয়েছেন তিনি।

এদিকে ভিডিওটি নিয়ে নানা আলোচনা হলেও নিজের বক্তব্যে বিষয়টি স্পষ্ট করেছেন পাভেল। তার দাবি―ওই নারীর সঙ্গে তার সম্পর্ক শুধুই বন্ধুত্ব এবং সেটি ব্যক্তিগত পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ। তবে ওই নারী শোবিজ ইন্ডাস্ট্রির কি-না বা তার পরিচয় সম্পর্কে কোনো কিছু জানাননি এ অভিনেতা।

উল্লেখ্য, ভারতের জনপ্রিয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ অংশ নিয়ে রানারআপ নির্বাচিত হয়ে পরিচিতি লাভ করেন সাইদুর রহমান পাভেল।

তারপর দেশে ফিরে স্টেজ শো ও ছোট ছোট বিভিন্ন চরিত্রে অভিনয় শুরু করে নিজেকে আরও সমৃদ্ধ করতে থাকেন। পরবর্তীতে তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটক দিয়ে অভিনয়ে যাত্রা করেন। তবে তার ক্যারিয়ারে উত্থান ঘটে নির্মাতা অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের মাধ্যমে। এছাড়াও পরবর্তীতে একই নির্মাতার পরিচালনায় ‘ফিমেল’ (১ ও ২), ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ এবং ‘হাউ সুইট’-এর মতো জনপ্রিয় নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে প্রশংসা লাভ করেছেন পাভেল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
সর্বজনীন পেনশন স্কিমে মুনাফা বেড়ে ১১.৭২ শতাংশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৪৯

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৬:১৬





এবার আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
এবার আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পাভেল
১৭ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০২:১৭


এবার ৬ গোলে হারল বাংলাদেশ
এবার ৬ গোলে হারল বাংলাদেশ
১৭ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৭:১৩