• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:৫৬ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

সেনবাগে মাদ্রাসার ৩৯ জন মিশকাত ও ৬৮ হাফেজাকে সংবর্ধনা

১২ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৩

সেনবাগে মাদ্রাসার ৩৯ জন মিশকাত ও ৬৮ হাফেজাকে সংবর্ধনা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান ছমির মুন্সির হাট জামিয়া আয়েশা ছিদ্দিকা (রা.) বালিকা মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মিশকাত (ডিগ্রি) সম্পন্নকারী ৩৯ জন ছাত্রী এবং পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী ৬৮ জন হাফেজাকে সংবর্ধনা প্রদান করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার ছমির মুন্সির হাট পূর্ব বাজারে অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

পাঁচ বছরে সব বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপের সুযোগ চালুর লক্ষ্য: ড. মামুন আহমেদ

মাদ্রাসার পরিচালক হালিমা খাতুন সিফাতের সভাপতিত্বে এবং রুমি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মোয়াজ্জেম হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ফরিদ আহমেদ, মুহাদ্দিস নুরুন্নবী আল আমিনী, মাওলানা নাজিমুদ্দিন ও মুফতি জামশেদ আলম।

মাদ্রাসা সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানটিতে পাঁচ শতাধিক ছাত্রী অধ্যয়ন করছে। তাদের পাঠদান ও শিক্ষার মানোন্নয়নে ৩৭ জন শিক্ষক-শিক্ষিকা নিয়োজিত রয়েছেন। সুনামের সঙ্গে পরিচালিত এ প্রতিষ্ঠানটি এলাকায় নারী শিক্ষার প্রসার ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ ও সুনামের কারণে অভিভাবকদের মধ্যে দিন দিন আগ্রহ ও আস্থা বাড়ছে।

আরও পড়ুন

গ্রামে ও ঢাকায় স্কুলে ভর্তি ফি নির্ধারণ করল সরকার

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও ৩৯ জন ছাত্রী মিশকাত (ডিগ্রি) পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেছে। পাশাপাশি ৬৮ জন ছাত্রী পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করে হাফেজা হওয়ার গৌরব অর্জন করেছে। তাদের শিক্ষাজীবনের এ গুরুত্বপূর্ণ অর্জনকে স্বীকৃতি জানাতে অনুষ্ঠানে সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ