• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০৮:৪৮:৫৫ (26-Nov-2026)
  • - ৩৩° সে:

শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার: শিক্ষামন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:০৪

শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার: শিক্ষামন্ত্রী

নাটোর প্রতিনিধি: শিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার, প্রথম শিক্ষকদের শতকরা ৫০ ভাগ এমপিও দিয়ে শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এরপর সেই থেকে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

২৬ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ে কখনো বাজেটের অভাব হয়নি, শিক্ষা সংস্কারের জন্য যা প্রয়োজন তা আমরা সবসময় করে আসছি।

আরও পড়ুন

বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই নতুন বই বিতরণের পরিকল্পনা

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন শিক্ষার প্রতি। প্রধানমন্ত্রীর প্রিয় মন্ত্রণালয় কোনটি জানতে চাইলে তিনি বলেন শিক্ষামন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দিয়েছেন, সাড়ে তিন লাখ সাইকেল মেয়েদের জন্য কিনতে হবে। এই প্রজেক্টে দেশের ১০ লাখ মেয়েদের সাইকেল উপহার দিবেন। এছাড়াও ৩০ হাজার কম্পিউটার বিতরণ করবেন। প্রথম ধাপেই ১৫শ’ ভালো ফলাফল করা শিক্ষার্থীদের দেওয়া হবে।

তিনি আরও বলেন, সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। প্রতিদিন শিক্ষার্থীদের খাবার দেওয়া হবে। এছাড়াও উন্নয়নমূলক কর্মকাণ্ডসহ বিভিন্ন প্রজেক্টের কথা জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মঈনুদ্দিন আল মামুদ সোহেল, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অধ্যাপক শরীফ নেওয়াজ তালুকদারসহ বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুন

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মানসম্মত শিক্ষা ও গবেষণায় গুরুত্ব ইউজিসি চেয়ারম্যানের

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
২৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:৩৩