• ঢাকা
  • |
  • বুধবার ২০শে কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:২৭:২৮ (04-Nov-2026)
  • - ৩৩° সে:

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে এ বছর নম্বর কমবে না: শিক্ষা বোর্ড

৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৩:১৪

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে এ বছর নম্বর কমবে না: শিক্ষা বোর্ড
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদন করলে কোনো শিক্ষার্থীর নম্বর কমানো হবে না। তবে পুনর্নিরীক্ষণে কোনো শিক্ষার্থী অতিরিক্ত নম্বর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হলে নতুন করে সেই নম্বর যোগ করা হবে।  

তবে এই সিদ্ধান্ত কেবল চলতি বছরের জন্যই প্রযোজ্য। আগামী বছর থেকে ফল পুনর্নিরীক্ষণে নম্বর বাড়ার পাশাপাশি ভুলবশত অতিরিক্ত নম্বর পেয়ে থাকলে তা কমারও নিয়ম কার্যকর হবে 

৪ নভেম্বর (বুধবার) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

আরও পড়ুন

একাদশে আজ তৃতীয় ধাপের ভর্তি শুরু, চলবে মঙ্গলবার পর্যন্ত

অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, “চলতি বছর ভুলবশত বা যেভাবেই হোক, শিক্ষার্থীকে যে নম্বর দেওয়া হয়েছে তা আর কমানো হবে না। তবে যদি কোনো শিক্ষার্থী নতুন করে অতিরিক্ত নম্বর পাওয়ার যোগ্য হয়, তবে সেই নম্বর যোগ করা হবে।”  

আগামী বছরের নিয়ম সম্পর্কে তিনি আরও জানান, “আগামী বছর থেকে খাতা মূল্যায়নের ক্ষেত্রে পুনর্নিরীক্ষণে নম্বর বাড়তেও পারে, কমতেও পারে। কোনো শিক্ষার্থীকে ভুলে অতিরিক্ত নম্বর দেওয়া হয়ে থাকলে পুনর্মূল্যায়নে তা কমিয়ে সঠিক নম্বর নির্ধারণ করা হবে। চলতি বছর বিষয়টি শিথিল রাখা হলেও আগামী বছর থেকে নিয়মটি পুরোপুরি কার্যকর হবে।”  

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। প্রত্যাশিত ফলাফল না পাওয়া শিক্ষার্থীরা তাদের ফল পুনর্নিরীক্ষণের সুযোগ পাচ্ছেন।  

আরও পড়ুন

পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা

গত ১ নভেম্বর (রোববার) থেকে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। বোর্ড জানিয়েছে, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এবং ম্যানুয়ালি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:২০:৪৬

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:১১:৫১


ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,১১৬ মামলা
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০৬:৫৯






বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
বাংলা কিউআরে লেনদেন বেড়েছে চার গুণ
৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১৫:১৫