• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে কার্তিক ১৪৩৩ রাত ১০:৪৪:২৫ (11-Nov-2026)
  • - ৩৩° সে:

অক্টোবরে ৬,৭১৪ ফৌজদারি ও ৫,০৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি

৪ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩৭:৫৬

অক্টোবরে ৬,৭১৪ ফৌজদারি ও ৫,০৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে চলতি বছরের অক্টোবরেই ৬ হাজার ৭১৪টি ফৌজদারি ও ৫ হাজার ৩৯টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে।

৪ নভেম্বর বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডিএমপির আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, অক্টোবরে ডিএমপির মতিঝিল, তেজগাঁও, ওয়ারী, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ ও উত্তরা বিভাগের মাধ্যমে নিষ্পত্তিকৃত ৬ হাজার ৭১৪টি ফৌজদারি মামলায় ১২ হাজার ৬৭০ জন আসামিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৮ হাজার ২৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়। এ সময় অর্থদণ্ড আদায় করা হয় ২৮ লাখ ৮৯ হাজার ৬৫০ টাকা এবং নিলাম-বাজেয়াপ্ত করা হয় ৮০ হাজার ২৩৪ টাকার সম্পদ।

আরও পড়ুন

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

এ ছাড়া আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ডিএমপি পুলিশের যৌথ উদ্যোগে ৪১টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অন্যদিকে, ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে অক্টোবরে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর অধীনে ১ হাজার ২৯৭টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১ হাজার ২৯৭ জনকে আসামি করা হয়। এ সময়ে ৫ হাজার ৩৯টি মামলা নিষ্পত্তির পাশাপাশি ৭ লাখ ১ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিক বিচার কার্যক্রমে মহানগরবাসীর মধ্যে বিচার বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আস্থা বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে অপরাধীদের মধ্যে শাস্তির ভীতি সঞ্চারিত হচ্ছে, যা ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন

ডিএমপির অভিযানে ৪৬৫ জন গ্রেফতার, ৫১ মামলা

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







৭ এএসপিকে বদলি
৭ এএসপিকে বদলি
১১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:১৩