• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:৫১:৪৩ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি

২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৯:২৮

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা। ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকায় দুর্গাপূজার নির্ধারিত তারিখে কোনো রদবদল করা হয়নি।

পূজার নির্ধারিত ৫ দিনের ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৬ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান। খুলবে ২৫ অক্টোবর রোববার।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর (রোববার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত দেশের সব সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ থাকবে।

তবে এর আগে, ১৬ ও ১৭ (শুক্র-শনিবার) অক্টোবর সাপ্তাহিক ছুটি। এর ফলে ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) ক্লাস শেষেই ছুটি শুরু হচ্ছে শিক্ষার্থীদের।

এদিকে আগামী ২৩ ও ২৪ অক্টোবর (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি। ফলে ১৮ থেকে ২২ অক্টোবরের নির্ধারিত পাঁচ দিনের ছুটির সঙ্গে দুই দফার সাপ্তাহিক ছুটি যুক্ত হচ্ছে।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত ছুটি হলেও সাপ্তাহিক দুই দিনের ছুটি যোগ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো মূলত খুলবে ২৫ অক্টোবর (রোববার)। এর ফলে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৬ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা ৯ দিনের ছুটি পাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
দেওয়ানগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৫১:০০

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস
চলতি মাসে ঘূর্ণিঝড়ের আভাস
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৯:৪৬

ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
ময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, নিহত ৭
২ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪১:১৫


যে ইস্তিগফার পাঠে সব গুনাহ মাফ হয়
যে ইস্তিগফার পাঠে সব গুনাহ মাফ হয়
২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৫৫:২৫

শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৯ দিনের ছুটি
২ অক্টোবর ২০২৬ দুপুর ০১:৪৯:২৮