• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৪:০৮ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা

৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৯:৪৮

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের নামে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের অতিরিক্ত ফি নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির প্রকাশিত এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।  

এতে জানানো হয়, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের নামে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে মর্মে বিভিন্ন মাধ্যম থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের অভিযোগের প্রেক্ষিতে স্পষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে যে, এইচএসসি ও সমমান (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের নামে কোন পরীক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা যাবে না।

আরও পড়ুন

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে এই নির্দেশনা গুরুত্ব সহকারে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়েছে। বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি, হৃদয়ের একাধিক রেকর্ড
ঐতিহাসিক ডাবল সেঞ্চুরি, হৃদয়ের একাধিক রেকর্ড
৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:২১


টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান
টেকনাফের পাহাড়ে ফের যৌথবাহিনীর অভিযান
৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৭:০২





ভিসা সহজ করল সৌদি আরব
ভিসা সহজ করল সৌদি আরব
৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:২৫