• ঢাকা
  • |
  • শনিবার ২৩শে কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৮:০৮ (07-Nov-2026)
  • - ৩৩° সে:

বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে: ইশরাক হোসেন

৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১৭:১৬

বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে: ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক:  ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন বলেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে উন্নত ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে।  

তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান তাদের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবের ইতিহাস স্মরণ করিয়ে দেয়।

৭ নভেম্বর শনিবার রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিএনপির শোভাযাত্রায় হাতি-ঘোড়ার গাড়ি

ইশরাক হোসেন বলেন, ৭ নভেম্বরের মতো একটি বিপ্লবের অপেক্ষায় তারা দীর্ঘদিন ছিলেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের চূড়ান্ত ফল দেখা গেছে ২০২৪ সালের ৫ আগস্ট। আন্দোলনের শেষ পর্যায়ে সেনাবাহিনীর ভূমিকা তাদের সিপাহি-জনতার বিপ্লবের ইতিহাসের কথা মনে করিয়ে দেয়।

তিনি বলেন, ৫ আগস্টের দুই-তিন বছর আগে থেকেই তাদের প্রজন্ম বিভিন্ন বক্তব্যে আরেকটি সিপাহি-জনতার বিপ্লবের প্রয়োজনীয়তার কথা বলে আসছিল। শেষ পর্যন্ত বাংলাদেশপন্থি সব শক্তি ঐক্যবদ্ধ হয়ে দেশকে আবার গণতন্ত্রের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সফল আন্দোলন করেছে।

স্লোগানের প্রসঙ্গ টেনে ইশরাক হোসেন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ’ দেশের সব জনগণ এই স্লোগানের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে পারে।

আরও পড়ুন

১ বছর পর দেখা যাবে সরকার প্রতিটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে রাজনৈতিক আদর্শ ও দর্শন প্রতিষ্ঠা করেছিলেন, তা ৫০ বছর পরও তাদের প্রজন্মের কাছে প্রাসঙ্গিক। তিনি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, বর্তমান প্রজন্ম এমনকি পরবর্তী প্রজন্মও সেই বাংলাদেশ দেখতে চায়। জিয়াউর রহমান তার সময়ে এই দূরদর্শী ভাবনা তুলে ধরতে পেরেছিলেন, যা তাদের জন্য অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে।

ইশরাক হোসেন বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদকে ধারণ করে আগামী দিনে তারা এগিয়ে যাবেন। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশকে উন্নত ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তারা কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদস্য হিসেবে তারা গর্ববোধ করেন। নিজেদের বৃহত্তম প্রো-বাংলাদেশি রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় ইশরাক জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন।

আরও পড়ুন

৭ নভেম্বর ছিল স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক দিন: রিজভী

এটিভি/ এম এইচ আই

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আগামীকাল কালীপূজা
আগামীকাল কালীপূজা
৭ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:৩৬:৪৮