• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৫:৪৬:১১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:
বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ

বরিশাল বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ

অনলাইন ডেস্ক: চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৪৪.৮৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯৫০ জন শিক্ষার্থী।গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে। এ বছর বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।৩১ অক্টোবর শনিবার সকাল ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের পর এবারের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বিভাগের ৬ জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৫ হাজার ৯৭০ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ৯ হাজার ৪৬৫ জন এবং ছাত্রী ১৬ হাজার ৫০৫ জন।গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬২.৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। সে হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে প্রায় ১৮ শতাংশ পয়েন্ট। একই সময়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।এটিভি/এসটিও