• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৩১:২২ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৫:৪৫

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ৬১১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত ফলে সাময়িকভাবে মনোনীত ৬৬৮ জনের মধ্যে ৫৭ জনের নাম গেজেটে স্থান পায়নি।

৩০ সেপ্টেম্বর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তবে গেজেটে কী কারণে বাদ দেওয়া হয়েছে, তার কারণ উল্লেখ করা হয়নি।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সুপারিশের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রার্থীদের বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে নিয়োগের অন্যান্য শর্তও উল্লেখ করা হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ১১ নভেম্বর ৪৯তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের বিভিন্ন পদে ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।

পিএসসি জানিয়েছিল, যোগ্য প্রার্থী না পাওয়ায় ১৫টি পদে কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। পরবর্তী সময়ে যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে চূড়ান্ত গেজেটে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হলো।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ
৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৫:৪৫



দুর্গাপূজায় টানা ছুটি, অনুমোদনের পর প্রজ্ঞাপন
দুর্গাপূজায় টানা ছুটি, অনুমোদনের পর প্রজ্ঞাপন
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২০

টাইমস হায়ার এডুকেশনের র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি
টাইমস হায়ার এডুকেশনের র‌্যাঙ্কিংয়ে দেশসেরা জাবি
৩০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪১:০৩