অনলাইন ডেস্ক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপত্র প্রাপ্তি ঘিরে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ২৬ সেপ্টেম্বর শনিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
এতে বলা হয়, আগামী ১ অক্টোবরের মধ্যে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের কেউ যদি নিয়োগপত্র না পেয়ে থাকে, তবে তা পরবর্তীতে যথাযথ পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে নিয়োগপত্র পাঠানো হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশন বা ভেটিং সম্পন্ন করা একটি নিয়মিত প্রক্রিয়া। এতে প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনো মিডিয়ার অসত্য প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: কালের কণ্ঠ
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available