• ঢাকা
  • |
  • শনিবার ৮ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০১:০৪:৪০ (23-May-2026)
  • - ৩৩° সে:

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার

২২ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:১৯

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার বা ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২২ মে শুক্রবার কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ হাজার ৫৩৯ দশমিক ০৮ মিলিয়ন ডলার। অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৮৭৯ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে ২০ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৪ হাজার ৩৭৬ দশমিক ৫৩ মিলিয়ন ডলার। একই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ২৯ হাজার ৭১৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভ হিসাব করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার
দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার
২২ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:১৯

জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ
জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ
২২ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:৩৪




Follow Us