ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নতুন মূল্য অনুযায়ী অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
৪ অক্টোবর রোববার বিকেলে বিইআরসি এ দাম ঘোষণা করে। নতুন এ দাম আজ থেকেই কার্যকর হবে।
এর আগে, সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। তারও আগে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।
আন্তর্জাতিক বাজারদর বৃদ্ধি, জাহাজ ভাড়া এবং এলপিজি পরিবহনের যানবাহনে ব্যবহৃত ডিজেলের দাম বাড়ায় এই বাড়তি দাম বলে জানিয়েছে বিইআরসি।
যদিও গত দুই সপ্তাহ ধরে এলপিজির বাজারে অস্থিরতা বিরাজমান ছিলো।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available