• ঢাকা
  • |
  • বুধবার ১৮ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:৫৬:০২ (02-Sep-2026)
  • - ৩৩° সে:

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই কিনতে ৭৩৯ কোটি টাকা অনুমোদন

২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪২:২৭

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই কিনতে ৭৩৯ কোটি টাকা অনুমোদন

ডেস্ক রিপোর্ট: ২০২৭ শিক্ষাবর্ষে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে মোট ৭৩৯ কোটি ১৩ লাখ ২৩ হাজার ১৩৯ টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অষ্টম শ্রেণির বইয়ের জন্য ২৪৪ কোটি ২১ লাখ ৫৭ হাজার ৭৫৯ টাকা এবং নবম শ্রেণির বইয়ের জন্য ৪৯৪ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৩৮০ টাকা ব্যয় হবে।

২ সেপ্টেম্বর বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে ২০২৭ শিক্ষাবর্ষের অষ্টম শ্রেণির মাধ্যমিকের বাংলা ও ইংরেজি সংস্করণ, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের দর প্রস্তাব অনুমোদন করা হয়। এ জন্য মোট ১০০টি দরপত্রের মাধ্যমে ৩ কোটি ৯৩ লাখ ৭৩ হাজার ৫১৫টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের উদ্যোগ নেওয়া হয়।

উন্মুক্ত দরপত্র আহ্বানের পর মোট ১৫৪টি দরপ্রস্তাব জমা পড়ে। এর মধ্যে ১৩৪টি দরপ্রস্তাব গ্রহণযোগ্য বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটি ১০০টি দরপত্রের মধ্যে ৯৮টির বিপরীতে সুপারিশ করা গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে বই কেনার সুপারিশ করে।

সুপারিশ অনুযায়ী ৩ কোটি ৮৬ লাখ ৬১ হাজার ৩৮৩টি পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহে ব্যয় হবে ২৪৪ কোটি ২১ লাখ ৫৭ হাজার ৭৫৯ টাকা। অর্থাৎ প্রতি পাঠ্যপুস্তক মুদ্রণ, কাগজসহ বাঁধাই ও সরবরাহে গড়ে ব্যয় হবে ৬৩ টাকা ১৭ পয়সা।

এ ক্রয় প্রস্তাবে ৯২টি লটে প্রথম সর্বনিম্ন দরদাতাকে এবং ৬টি লটে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতাকে সুপারিশ করা হয়েছে। বাকি ২টি লটের জন্য পুনঃদরপত্র আহ্বানের সুপারিশ করা হয়।

অন্যদিকে, একই বৈঠকে ২০২৭ শিক্ষাবর্ষের নবম শ্রেণির মাধ্যমিকের বাংলা ও ইংরেজি সংস্করণ, দাখিল ও কারিগরি স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের ক্রয় প্রস্তাবও অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে।

এ প্রস্তাবের আওতায় মোট ২১৫টি দরপত্রের মাধ্যমে ৫ কোটি ২০ লাখ ৫০ হাজার ৪৪৬ কপি পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য ১৩০টি প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়েছে। এ কাজে মোট ক্রয়মূল্য ধরা হয়েছে ৪৯৪ কোটি ৯১ লাখ ৬৫ হাজার ৩৮০ টাকা।

২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক পৌঁছে দিতে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে এসব বই মুদ্রণ, বাঁধাই ও সরবরাহ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ইতিহাস গড়ায় হৃদয়কে অভিনন্দন জানালেন ইমরুল কায়েস
ইতিহাস গড়ায় হৃদয়কে অভিনন্দন জানালেন ইমরুল কায়েস
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহিদ হৃদয়ের ইতিহাস
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাওহিদ হৃদয়ের ইতিহাস
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৬:৪৩



প্রশাসনে বড় পরিবর্তন
প্রশাসনে বড় পরিবর্তন
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:১৩



ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:১২:৪৮

আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
আরও ৪ কার্গো এলএনজি কেনার অনুমোদন
২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৪৭