• ঢাকা
  • |
  • সোমবার ২২শে ভাদ্র ১৪৩৩ রাত ০৩:০০:০৭ (07-Sep-2026)
  • - ৩৩° সে:

ইতিহাস গড়ায় হৃদয়কে অভিনন্দন জানালেন ইমরুল কায়েস

২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

ইতিহাস গড়ায় হৃদয়কে অভিনন্দন জানালেন ইমরুল কায়েস
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তাওহীদ হৃদয়ের ঐতিহাসিক ট্রিপল সেঞ্চুরির পর উষ্ণ অভিনন্দন জানিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার ইমরুল কায়েস। বুধবার ২ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত টেস্ট শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাওহীদ হৃদয়কে অভিনন্দন জানান তিনি।

পোস্টে ইমরুল কায়েস লেখেন, অভিনন্দন তাওহিদ হৃদয়! কী ইনিংস! দুর্দান্ত ৩০০!

৬ বছর আগে এই মাঠেই ইতিহাসের অংশ হয়েছিলেন তাওহিদ হৃদয়। দীর্ঘ বিরতির পর একই ভেন্যুতে ফিরে এবার আরও বড় কীর্তি গড়লেন বাংলাদেশের এই ব্যাটার। একই সঙ্গে তার ইনিংসে ভর করে দলও ঘুরে দাঁড়িয়েছে।

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে যখন বাংলাদেশ চাপে ছিল, তখন ব্যাট হাতে দলের হাল ধরেন হৃদয়। সতীর্থরা শতকের কাছাকাছি গিয়ে থেমে গেলেও তিনি পৌঁছে যান দুইশর মাইলফলকে। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেকোনো ধরনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করা প্রথম ব্যাটার হিসেবে নতুন রেকর্ড গড়েছেন এই বাংলাদেশি।

দ্বিতীয় চারদিনের ম্যাচে হৃদয়ের অসাধারণ ইনিংসে ভর করে এখন ড্রয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ ‘এ’। তৃতীয় দিনের খেলা শেষে ১৩৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪৭১ রান।

এর আগে, দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ছিল মাহমুদুল হাসান জয়ের। ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার সেই রেকর্ডকে অনেক পেছনে ফেলে নতুন উচ্চতায় উঠে গেলেন তাওহিদ হৃদয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
পিতা-মাতার সম্পত্তি সুরক্ষায় বিল পাস
৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৯:৩৭:৩৪



পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
পটুয়াখালীতে একদিনের ব্যবধানে মা-ছেলের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:০৩


ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে একদিনে আরও ৪ জনের মৃত্যু
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:১৭

ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলালে অবৈধভাবে সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
৬ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:২৬