• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:২২:৩১ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

২৯ আগস্ট শনিবার স্বর্ণের ভরি কত?

২৯ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৮:০৩

২৯ আগস্ট শনিবার স্বর্ণের ভরি কত?

অনলাইন ডেস্ক: তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বেড়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ হয়েছে।

গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকেই নতুন এ দাম কার্যকর হয়েছে। আজ শনবিার ২৯ আগস্ট নির্ধারিত ওই দামেই  ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩ হাজার ১৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য। স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ১০৭ বার সমন্বয় করা হয়েছে। যেখানে দাম ৫৫ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫১ দফা ও ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







রোনালদোর গোলে জয় তুলে নিলো আল নাসর
রোনালদোর গোলে জয় তুলে নিলো আল নাসর
২৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:২১:৪৬



২৫০০ ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেফতার
২৫০০ ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেফতার
২৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:০২:৫২