• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৫৬:০৪ (29-Aug-2026)
  • - ৩৩° সে:

২৫০০ ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেফতার

২৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:০২:৫২

২৫০০ ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: রাজধানীর দক্ষিণ মুগদাপাড়ায় মুরগি ব্যবসার আড়ালে ইয়াবা কারবারের অভিযোগে মো. ইসহাক (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

২৮ আগস্ট শুক্রবার দক্ষিণ মুগদাপাড়ার ১৪৯ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএনসি ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইসহাকের বসতঘরে অভিযান চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

ডিএনসি জানায়, ইসহাক ঢাকার স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি মুরগির ব্যবসার আড়ালে অবৈধভাবে মাদক কারবার পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় ডিএনসির পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মুগদা থানায় একটি নিয়মিত মামলা করেছেন।

সূত্র: দেশ রূপান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রোনালদোর গোলে জয় তুলে নিলো আল নাসর
রোনালদোর গোলে জয় তুলে নিলো আল নাসর
২৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:২১:৪৬



২৫০০ ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেফতার
২৫০০ ইয়াবাসহ মুরগি ব্যবসায়ী গ্রেফতার
২৯ আগস্ট ২০২৬ সকাল ০৯:০২:৫২

২৯ আগস্ট শনিবার স্বর্ণের ভরি কত?
২৯ আগস্ট শনিবার স্বর্ণের ভরি কত?
২৯ আগস্ট ২০২৬ সকাল ০৮:৫৮:০৩