• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০৮:৫৩ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল

১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:১৯

ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছরের জুলাই ও আগস্ট কর মেয়াদের অনলাইন ভ্যাট রিটার্ন ‘ই-ভ্যাট’ সিস্টেমে দাখিলের সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। নির্ধারিত এ সময়ের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতাদের কোনো ধরনের জরিমানা গুনতে হবে না।

১ অক্টোবর বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের মূসক (মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়) শাখার দ্বিতীয় সচিব শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ ভ্যাট রিটার্ন সংক্রান্ত সংশোধিত বিধান অনুযায়ী প্রতি তিন কর মেয়াদ সমাপ্তির পর রিটার্ন দাখিলের সুযোগ সৃষ্টি হয়। ফলে অনেক করদাতা প্রতিষ্ঠানই নির্ধারিত সময়ে ই-ভ্যাট সিস্টেমে জুলাই ও আগস্ট কর মেয়াদের রিটার্ন দাখিল করেনি।

এ বাস্তবতায় যেসব প্রতিষ্ঠান উল্লিখিত দুই কর মেয়াদের রিটার্ন জমা দেয়নি, তাদের সুবিধার্থে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪(৩)-এর ক্ষমতাবলে এ সময়সীমা ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এনবিআর আরও স্পষ্ট করেছে, এ সুবিধা নেওয়ার ক্ষেত্রে কোনো বিলম্ব জরিমানা প্রযোজ্য হবে না। তবে যেসব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য, তাদের আগামী ১৫ অক্টোবরের মধ্যে জুলাই ও আগস্টের পাশাপাশি সেপ্টেম্বর ২০২৬ কর মেয়াদের রিটার্নও আবশ্যিকভাবে ই-ভ্যাট সিস্টেমে দাখিল করতে হবে।

জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সূত্র: স্টার নিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:১৯