• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৪৭:১৪ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের দল ঘোষণা করলো আফগানিস্তান

১ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩৮:১৮

বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচের দল ঘোষণা করলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এ ছাড়া জিম্বাবুয়ে ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজের জন্যও দল ঘোষণা করেছে আফগানিস্তান।

আগামী ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট। এরপর ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। ১৯ অক্টোবর আফগানিস্তান-জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ। ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ আবুধাবিতে এবং শেষ ম্যাচ হবে শারজাহতে।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড:

রহমত শাহ (অধিনায়ক), আবদুল মালিক, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, রহমানউল্লাহ গুরবাজ, শহিদউল্লাহ কামাল, আফসার জাজাই (উইকেটরক্ষক), ইকরাম আলিখিল (সহ-অধিনায়ক এবং উইকেটরক্ষক), ইসমাত আলম, কাইস আহমদ, জিয়া আকবর, খলিল গুরবাজ, সেলিম সাফি, জিয়াউর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।

রিজার্ভ : বাহির শাহ মেহবুব, নাসের মারুফখিল, বিলাল সামি, বশির আহমদ।

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের স্কোয়াড:

রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক এবং সহ-অধিনায়ক), ইবরাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, হাশমতউল্লাহ শহীদি, আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বিলাল সামি, ফজলহক ফারুকী, জিয়া উর রহমান শরিফি, ইয়ামিন আহমদজাই।

রিজার্ভ : কাইস আহমদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন
১৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৫:৪৭