• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৬ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:৩৪:৩৩ (01-Oct-2026)
  • - ৩৩° সে:

হিমেল আশরাফের পরিচালনায় ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান

১ অক্টোবর ২০২৬ রাত ০৮:৩৫:৫৫

হিমেল আশরাফের পরিচালনায় ‘মহব্বত’ নিয়ে আসছেন শাকিব খান

বিনোদন ডেস্ক: শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক হিমেল আশরাফ। সিনেমাটির নাম ‘মহব্বত’। এটি প্রযোজনা করবেন আরশাদ আদনান।

১ অক্টোবর বৃহস্পতিবার সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মহব্বত’ মুক্তি পাবে ঈদুল আজহা ২০২৭-এ।

এর আগে শাকিব খানকে নিয়ে হিমেল আশরাফ পরিচালনা করেছিলেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’। দুটি সিনেমারই প্রযোজনায় ছিলেন আরশাদ আদনান। এবার একই পরিচালক ও প্রযোজকের সঙ্গে শাকিব খানের নতুন সিনেমা হতে যাচ্ছে ‘মহব্বত’।

সিনেমাটির গল্প, শাকিব খানের বিপরীতে অভিনয়শিল্পী এবং শুটিং শুরুর সময় সম্পর্কে বিস্তারিত এখনো জানানো হয়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
ভ্যাট রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল
১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:১৯