• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০২:০০:৩৪ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:১৯

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান ভূরাজনৈতিক সংকট এবং বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে।

২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে (গ্রিনিচ মান সময় রাত সাড়ে ১২টায়) আন্তর্জাতিক মানদণ্ডে ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৬৩ সেন্ট বা ০.৬ শতাংশ বেড়ে ১০৫.৯১ ডলারে উঠে এসেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজার মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলে ৭২ সেন্ট বা ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৩.৩২ ডলারে।

বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক ও রাজনৈতিক সংঘাত যদি দীর্ঘায়িত হয়, তবে বৈশ্বিক তেল সরবরাহে নতুন করে বড় ধরনের চাপ তৈরি হতে পারে।

সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার এমন শঙ্কায় নিকট ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও ঊর্ধ্বমুখী ও অস্থির হয়ে ওঠার আশঙ্কা করছেন খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জন্মদিনে স্বামী রণবীরকে কোলে তুলে আলিয়ার আদর
জন্মদিনে স্বামী রণবীরকে কোলে তুলে আলিয়ার আদর
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩০:৪৭

নৌপরিবহণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
নৌপরিবহণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৩:১৪

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৩:৪২

হুট করেই বিয়ে হয়ে যাবে: কেয়া পায়েল
হুট করেই বিয়ে হয়ে যাবে: কেয়া পায়েল
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৩:৪১

আজ বিশ্ব হার্ট দিবস
আজ বিশ্ব হার্ট দিবস
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৪:৪৭

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:১৯