• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই আশ্বিন ১৪৩৩ দুপুর ০১:৩৬:২০ (29-Sep-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫১:৪৮

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি-জামায়াতসহ ৫ রাজনৈতিক দলের মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

২৯ সেপ্টেম্বর ​মঙ্গলবার জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্যাদি সঠিক থাকায় সবার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ্‌ মাসুদ, ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম, বাংলাদেশ খেলাফল আন্দোলনের প্রার্থী মো. আব্দুল আলীম নিজামী ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
​
​মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। তিনি নির্বাচনে অংশ নেওয়া সব দল ও প্রার্থীর সার্বিক সহযোগিতা কামনা করেন।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, যাচাই-বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে ৮ অক্টোবর। আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

​উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর, নবগঠিত রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এতে ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জন্মদিনে স্বামী রণবীরকে কোলে তুলে আলিয়ার আদর
জন্মদিনে স্বামী রণবীরকে কোলে তুলে আলিয়ার আদর
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩০:৪৭

নৌপরিবহণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
নৌপরিবহণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২৩:১৪

৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার
৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৩:৪২

হুট করেই বিয়ে হয়ে যাবে: কেয়া পায়েল
হুট করেই বিয়ে হয়ে যাবে: কেয়া পায়েল
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৩:৪১

আজ বিশ্ব হার্ট দিবস
আজ বিশ্ব হার্ট দিবস
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:০৪:৪৭

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম
২৯ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:১৯