• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই ভাদ্র ১৪৩৩ সকাল ১০:০২:৩৫ (01-Sep-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৩:২৮

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারেও প্রায়ই স্বর্ণের ও রুপার দাম ওঠানামা করে। সেই হিসেবে বাংলাদেশে ১ সেপ্টেম্বর মঙ্গলবার সর্বশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপার গহনা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৩১ আগস্ট সোমবার সকাল ১০টা থেকে স্বর্ণের ও রুপার গহনার নতুন দাম কার্যকর করেছে। নতুন দামে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ ৪ হাজার ৪৭৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বাজুস নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত দেশের বাজারে এই দরেই স্বর্ণ ও রুপার গহনা বিক্রি হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা।

এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৪১ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৬১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকা।

এর আগে, গত ২৯ আগস্ট ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছিল ৭ হাজার ১১৫ টাকা। তার আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় একই মানের সোনার দাম বাড়ানো হয়েছিল মোট ১০ হাজার ৯৬৪ টাকা।

সবশেষ দাম কমানোর ফলে দুই দফায় ভালো মানের প্রতি ভরি সোনার দাম কমেছে মোট ১১ হাজার ৪৮৯ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৩:২৮

লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরছেন আরও ১৭৪ বাংলাদেশি
১ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৯:২০