• ঢাকা
  • |
  • বুধবার ৮ই আশ্বিন ১৪৩৩ রাত ০৮:৪৪:১১ (23-Sep-2026)
  • - ৩৩° সে:

নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক

২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৫

নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: মূল্যস্ফীতি ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর দেশীয় ও বৈশ্বিক পরিস্থিতির প্রভাব পর্যালোচনার জন্য নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। ২৩ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মুদ্রানীতি কমিটির (এমপিসি) ১৪তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা যায়, সার্বিক মূল্যস্ফীতিতে নিম্নমুখী প্রবণতা থাকলেও তা ২০২৬-২৭ অর্থবছরের জন্য সরকার নির্ধারিত ৭.৫০ শতাংশ লক্ষ্যমাত্রার উপরে রয়েছে। এ অবস্থায় আপাতত বিদ্যমান নীতি সুদহার বহাল রাখার সিদ্ধান্ত নেয় এমপিসি।

সভায় বলা হয়, মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা রয়েছে। এর সঙ্গে দেশে জ্বালানির দাম বৃদ্ধি ও নতুন বেতন স্কেল বাস্তবায়নের ফলে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।

এসব পরিস্থিতির প্রভাব, বিশেষ করে মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি ও ভোক্তা মূল্যসূচকভিত্তিক মূল্যস্ফীতির (সিপিআই) গতিপ্রকৃতি পর্যবেক্ষণের পর নীতি সুদহার নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত জুলাইয়ে নীতি সুদহার কমানোর পর এবার তা অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক।

সভায় উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, অর্থনীতিবিদ ড. মোস্তফা কে মুজেরি, বিআইডিএসের মহাপরিচালক ড. এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারপারসন ড. ফেরদৌসী নাহারসহ এমপিসির সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সূত্র: বাসস

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রাজধানী থেকে সাবেক এমপি গ্রেফতার
রাজধানী থেকে সাবেক এমপি গ্রেফতার
২৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪০:০৩




নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
নীতি সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক
২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৫


বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বৃহস্পতিবার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
২৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪:৪১