অনলাইন ডেস্ক: জননিরাপত্তা জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিলেট মহানগর এলাকায় রাতের বেলায় মোটরসাইকেল চলাচলের ওপর কড়াকড়ি আরোপ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি ও যুক্তিসংগত কারণ ছাড়া নগরের সড়কে কোনো মোটরসাইকেল চালানো যাবে না।
২১ নভেম্বর শনিবার এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন নির্ধারিত এই ছয় ঘণ্টা বিধিনিষেধ বহাল থাকবে।
তবে জরুরি প্রয়োজনে বা অত্যাবশ্যকীয় কাজে কেউ যদি ওই সময়ে মোটরসাইকেল নিয়ে বের হন, তবে তাঁকে অবশ্যই যথাযথ কারণ দর্শাতে হবে। পাশাপাশি চালকের সঙ্গে বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং যানবাহনের হালনাগাদ সব প্রয়োজনীয় কাগজপত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এসএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, নগরবাসীর সার্বিক নিরাপত্তা ও জনস্বার্থের কথা বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অপ্রয়োজনীয় চলাচল রোধে মাঠপর্যায়ে পুলিশি তল্লাশি ও নজরদারি জোরদার করা হবে।
এটিভি/আরএম
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available