• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:২৮:২৪ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ

২৩ জুলাই ২০২৬ সকাল ১১:৪৪:০৫

বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
প্রতীকি ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। একই সঙ্গে চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনেই প্রবাসীরা দেশে ১৮০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন, যা রিজার্ভের ইতিবাচক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

২২ জুলাই বুধবার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ২২ জুলাই পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ৪৬৫ দশমিক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৩৬ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।

অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল-৬ (বিপিএম-৬) পদ্ধতিতে হিসাব করা ব্যবহারযোগ্য (নেট) বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ৭৭০ দশমিক ০৮ মিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩১ দশমিক ৭৭ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি জুলাই মাসের প্রথম ২০ দিনে দেশে মোট ১৮০ কোটি ২৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৮ কোটি ৭৮ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২৪ কোটি ৫২ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১২৬ কোটি ৬৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩০ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এটি বৈদেশিক লেনদেনের সক্ষমতা জোরদার এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতেও সহায়ক হচ্ছে।

সূত্র: দৈনিক ইত্তেফাক

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪