• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:২৬:২২ (14-Jul-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৪ জুলাই ২০২৬ সকাল ১১:২৬:৩৬

দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক: দেশের বাজারে সোনার দাম আরোও কমানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ১৫৮ টাকা পর্যন্ত কমা‌নো হয়েছে।

১৪ জুলাই মঙ্গলবার সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে।

​বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

​নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা। গতকাল পর্যন্ত এর দাম ছিল ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা।

​১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ভিলেন’ হতে চান অভিনেত্রী পূর্ণিমা
‘ভিলেন’ হতে চান অভিনেত্রী পূর্ণিমা
১৪ জুলাই ২০২৬ সকাল ১১:৫৯:৩৯



দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
১৪ জুলাই ২০২৬ সকাল ১১:২৬:৩৬




মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল
মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল
১৪ জুলাই ২০২৬ সকাল ১০:০২:৫৫


Follow Us