• ঢাকা
  • |
  • বুধবার ২৪শে ভাদ্র ১৪৩৩ রাত ০২:৫৮:০৮ (09-Sep-2026)
  • - ৩৩° সে:

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন দাস

১৪ জুলাই ২০২৬ সকাল ১০:৫৪:৫৩

বিদেশি লিগ থেকে নাম সরিয়ে নিলেন লিটন দাস

স্পোর্টস ডেস্ক: লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) আসন্ন আসরে খেলা হচ্ছে না লিটন দাসের। জানা গেছে, তিনি নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন টুর্নামেন্ট থেকে। মূলত চোটের কারণেই খেলা হচ্ছে না তার। এর আগে এই বাংলাদেশি তারকাকে দলে ভিড়িয়েছিল এলপিএলের ফ্র্যাঞ্চাইজি গল গ্যালান্টস।

যদিও টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছিলেন লিটন। এমনকি অধিনায়ক হলেও জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ না খেলে এলপিএলে যাওয়ার কথা ছিল তার। কিন্তু সবকিছু পরিবর্তন করে দিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে পাওয়া চোট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, পরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরে এলপিএল থেকেও ছিটকে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

প্রসঙ্গত, আগামী ১৭ জুলাই মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ৮ আগস্ট পর্যন্ত হতে যাওয়া এই আসরে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের। সেখান থেকে সরে গেলেন লিটন। এবারের এলপিএলে খেলবেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদ। ড্রাফটের আগেই সাকিব ও তাসকিনকে দলে নেয় জাফনা কিংস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের সময় বাড়ল
৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:০২:৪৮

নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নুসরাত হত্যার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:০৪



কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
৮ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩২:৫৫