• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে আষাঢ় ১৪৩৩ দুপুর ১২:৪০:০২ (14-Jul-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে আদালত ভবনের প্লাষ্ঠার খসে আহত ৫

১৪ জুলাই ২০২৬ সকাল ১১:৪৩:৪২

বাগেরহাটে আদালত ভবনের প্লাষ্ঠার খসে আহত ৫

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের তিনতলা জরাজীর্ণ ভবনটির ছাদের প্লান্টার খসে পড়ে পাঁচ বিচারপ্রার্থী গুরুতর আহত হয়েছেন।

১৩ জুলাই সোমবার দুপুরে আদালতের নিচতলায় (হাকিমী আদালত) কচুয়া এজলাসের সামনের বারান্দায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা দ্রুত হাসপাতালে ছুটে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

আহতরা হলেন, সুমন দাস (৪৫), হৃদয় হাওলাদার (২৬), হাবিবুল্লাহ শেখ (২৮), মো. ফিরোজ শেখ (৬৫) ও মোতালেব হোসেন (৪৮)। তারা সবাই বাগেরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং নিজেদের মামলার প্রয়োজনে আদালতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, দুপুরে যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা নিচতলায় বিচারিক কার্যক্রম পরিচালনা করছিলেন, ঠিক তখনই কচুয়া কোর্টের সামনের বারান্দার ছাদের প্লান্টার বিকট শব্দে ধসে পড়ে। এ সময় বারান্দায় অবস্থানরত সাতজন বিচারপ্রার্থীর ওপর প্লাষ্টারের ভারী অংশ পড়ে। এতে পাঁচজন রক্তাক্ত জখম হন।

বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও প্রধান কৌঁসুলি এম এম মাহাবুব মোর্শেদ লালন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভবনটি দীর্ঘদিনের পুরোনো। হঠাৎ পলেস্তারা খসে সাতজনের ওপর পড়ে, যার মধ্যে পাঁচজনকে হাসপাতালে পাঠাতে হয়েছে। ঝুঁকিপূর্ণ অংশগুলো দ্রুত সংস্কারের জন্য আমরা গণপূর্ত অধিদপ্তরকে বারবার অনুরোধ জানিয়ে আসছি।

আহতদের বর্তমান অবস্থা সম্পর্কে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শেখ আদনান হোসেন জানান আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাদের কারও মাথায়, কারও ঘাড়ে এবং কারও পায়ে আঘাত লেগেছে।​আঘাতগুলো আশঙ্কামুক্ত হলেও প্লান্টারের আঘাতে তারা সবাই ট্রমার মধ্যে আছেন। বর্তমানে সবাই কড়া পর্যবেক্ষণে চিকিৎসাধীন।

আদালত প্রাঙ্গণে আতঙ্ক, ক্ষুব্ধ আইনজীবীরা এই দুর্ঘটনার পর মুহূর্তের মধ্যে পুরো আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থী, আইনজীবী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই এজলাস ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। সংশ্লিষ্টরা ক্ষোভ প্রকাশ করে জানান, পুরোনো এই ভবনটির বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফাটল ধরেছে এবং প্রায়ই ছোটখাটো পলেস্তারা খসে পড়ছিল। কিন্তু গণপূর্ত অধিদপ্তর দৃশ্যমান কোনো সংস্কার না করায় আজ বড় ধরনের দুর্ঘটনা ঘটল।

ভবিষ্যতে বড় কোনো প্রাণহানি এড়াতে এবং আদালতের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পুরো ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় আইনজীবী সমিতি ও বিচারপ্রার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




‘ভিলেন’ হতে চান অভিনেত্রী পূর্ণিমা
‘ভিলেন’ হতে চান অভিনেত্রী পূর্ণিমা
১৪ জুলাই ২০২৬ সকাল ১১:৫৯:৩৯



দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে আরও কমলো স্বর্ণের দাম
১৪ জুলাই ২০২৬ সকাল ১১:২৬:৩৬




Follow Us