• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৪:৫৮:৪৪ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বিএসইসির চেয়ারম্যান ও ৪ কমিশনারের পদত্যাগ

৪ জুন ২০২৬ দুপুর ১২:১৩:২৫

বিএসইসির চেয়ারম্যান ও ৪ কমিশনারের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ পদত্যাগ করেছেন। ৪ জুন বৃহস্পতিবার তিনি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পদত্যাগপত্র জমা দেন।

যমুনা টেলিভিশনের অনলাইন প্রতিবেদন থেকে জানা যায়, একইসঙ্গে কমিশনের আরও চার কমিশনার পদত্যাগ করেছেন। তারা হলেন—মোহসীন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং মো. সাইফুদ্দিন।

খন্দকার রাশেদ মাকসুদ ২০২৪ সালের ১৮ আগস্ট চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান।

গত ২ জুন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) এক অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দুই সপ্তাহের মধ্যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি পুনর্গঠনের ঘোষণা দেন। এর কয়েক দিনের মধ্যেই চেয়ারম্যান ও চার কমিশনারের পদত্যাগের ঘটনা ঘটল।

এদিকে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিনিয়োগকারীদের একটি অংশ আন্দোলন করে আসছিল।

পদত্যাগের বিষয়ে এক বার্তায় খন্দকার রাশেদ মাকসুদ জানান, চেয়ারম্যান হিসেবে প্রায় ২১ মাস দায়িত্ব পালনের পর তিনি ব্যক্তিগত উদ্যোগ ও পরিকল্পনায় মনোযোগ দেওয়ার জন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৯:১১


সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২


ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:২৯



বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
বিগত ৬ মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৯:২৩

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
১০ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৪:১৯