• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০২:০২:৩৮ (16-May-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

১৬ মে ২০২৬ দুপুর ১২:৫৫:২০

দেশের বাজারে আবারও কমল সোনার দাম

অনলাইন ডেস্ক: দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। ফলে এই মানের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।

১৬ মে শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্য আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

Ad
Ad

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করেছে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি।

Ad

নতুন মূল্যতালিকা অনুযায়ী- ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।

এর আগে ১৫ মে শুক্রবার সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৬৫ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ বার দাম বেড়েছে এবং ৩০ বার কমানো হয়েছে।

এদিকে সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ১১৭ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া- ২১ ক্যারেট রুপা প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেট রুপা প্রতি ভরি ৪ হাজার ৬০৭ টাকা, সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৪৪১ টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৯ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের বাজারে আবারও কমল সোনার দাম
দেশের বাজারে আবারও কমল সোনার দাম
১৬ মে ২০২৬ দুপুর ১২:৫৫:২০


আম গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
আম গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
১৬ মে ২০২৬ দুপুর ১২:২৯:২৪



বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম
১৬ মে ২০২৬ দুপুর ১২:২৫:২৫




Follow Us