• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে বৈশাখ ১৪৩৩ রাত ০৩:০৩:৪১ (13-May-2026)
  • - ৩৩° সে:

দেশে রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার

৬ মে ২০২৬ রাত ০৮:৫৪:২০

দেশে রিজার্ভ বেড়ে ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক: দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৫ হাজার ৩৩০ দশমিক ৭২ মিলিয়ন বা ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

৬ মে বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

Ad
Ad

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ৬ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৩০ দশমিক ৭২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৭৪ দশমিক ০৭ মিলিয়ন মার্কিন ডলারে।

Ad

এর আগে গত ৫ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার।

নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us