• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৯:৪৮:১১ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

এপ্রিলের ২৫ দিনেই রেমিট্যান্স ২৫৭ কোটি ডলার ছাড়াল

২৬ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪০:৩১

এপ্রিলের ২৫ দিনেই রেমিট্যান্স ২৫৭ কোটি ডলার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: চলতি এপ্রিল মাসের প্রথম ২৫ দিনেই দেশে ২৫৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এতে দৈনিক গড়ে রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি ৩১ লাখ ডলার।

২৬ এপ্রিল রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, গত বছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২২৫ কোটি ১০ লাখ ডলার। সেই হিসাবে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৭৮ কোটি ৭০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি।

এর আগে, গত মার্চ মাসে দেশে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড গড়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us