• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৬:২১ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

চলতি অর্থবছরে রেমিট্যান্সের নতুন রেকর্ড

১ ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০১:০৫

চলতি অর্থবছরে রেমিট্যান্সের নতুন রেকর্ড

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২৫-২০২৬ অর্থবছরে রেমিট্যান্সের নতুন রেকর্ড হয়েছে নভেম্বরে। সদ্যবিদায়ী মাসটিতে দেশে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। স্থানীয় মুদ্রায় যার পরিমাণ ৩৫ হাজার ২৫২ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। 

১ ডিসেম্বর সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, নভেম্বরে দেশে রেমিট্যান্স এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার। এই হিসাবে সদ্যবিদায়ী মাসটিতে দেশে প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৬৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। 

আরও পড়ুন

বিশ্ববাজারে সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে স্বর্ণের দাম

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরে দেশে আসা মোট রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার।

এ ছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ২৩ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৭৫ কোটি ৪৫ লাখ ৩০ হাজার ডলার। নভেম্বরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৬১ কোটি ২২ লাখ ৭০ হাজার ডলার। ৯ থেকে ১৫ নভেম্বর দেশে রেমিট্যান্স এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার। ২ থেকে ৮ নভেম্বর দেশে এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার।

আরও পড়ুন

মুদ্রার মাধ্যমে ইতিহাসের খোঁজে

আর নভেম্বরের প্রথম দিন প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।

এর আগে, গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৮:২৯





টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪