• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:৩৯:৪৮ (12-Sep-2026)
  • - ৩৩° সে:

আজ ১২ সেপ্টেম্বর শনিবার স্বর্ণের ভরি কত?

১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৪৯:২২

আজ ১২ সেপ্টেম্বর  শনিবার স্বর্ণের ভরি কত?

অনলাইন ডেস্ক: তেজাবি স্বর্ণের মূল্য কমে যাওয়ার প্রভাব পড়েছে স্বর্ণের দামে। টানা তিন দফায় মূল্যবান ধাতুটির দাম সমন্বয় করা হয়েছে। সবশেষ সমন্বিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ হয়েছে।

১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে নতুন দাম নির্ধারণ করা হয়। এবার মোট ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ওইদিন সকাল ১০টা থেকে এ দাম কার্যকর হয়েছে। আজও একই দামে বিক্রি হবে স্বর্ণ।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর বুধবার স্বর্ণের দাম কমিয়েছিল। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।

এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
মাদক সরবরাহকারীর মোটরসাইকেলে আগুন দিল জনতা
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৭:০১




দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৫:২৩





টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১২ সেপ্টেম্বর)
১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৮:৫৩:৪৪