• ঢাকা
  • |
  • সোমবার ১লা আষাঢ় ১৪৩৩ সকাল ১০:২৫:০৪ (15-Jun-2026)
  • - ৩৩° সে:

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন

১৫ জুন ২০২৬ সকাল ০৮:৫৯:০৯

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন

অনলাইন ডেস্ক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে এক দশমিক ০০০৫ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ঋণ পাওয়ার ফলে এই রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।

১৪ জুন রোববার বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) গণনা পদ্ধতি অনুযায়ী, দেশের রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রিজার্ভের এই অবস্থান চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের বহিঃখাতের স্থিতিশীলতা প্রতিফলন করে।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us