• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে শ্রাবণ ১৪৩৩ সকাল ০৭:৫৬:০১ (13-Aug-2026)
  • - ৩৩° সে:

সম্মেলনের আগের দিন সুইজারল্যান্ডে জি-৭ বিরোধী বিক্ষোভ

১৫ জুন ২০২৬ সকাল ০৯:৩৬:১১

সম্মেলনের আগের দিন সুইজারল্যান্ডে জি-৭ বিরোধী বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়েছে সুইজারল্যান্ডে। ১৪ জুন রোববার আসন্ন সম্মেলনকে পুঁজিবাদ ও একচেটিয়া ক্ষমতার প্রতীক আখ্যা দিয়ে রাস্তায় নামে বিক্ষোভকারীরা। আজ সোমবার থেকে শুরু হতে চলেছে তিনদিন ব্যাপী এই শীর্ষ সম্মেলন।

সম্মেলন শুরুর ঠিক আগের দিন জেনেভার রাজপথে শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেয় হাজার হাজার মানুষ। এসময় তাদের হাতে ছিল পুঁজিবাদ বিরোধী পোস্টার ও প্ল্যাকার্ড।

এসময় মিছিল নিয়ে রাস্তায় অগ্রসর হলেই,পুলিশ তাতে বাঁধা দেয়। শুরু হ্য় আন্দোলনকারী -পুলিশের মাঝে দফায় দফায় সংঘর্ষ।

এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোঁড়া হয় টিয়ার গ্যাস। লাঠি চার্জও করা হয়। এসময় বিক্ষুব্ধ জনতা জাতিসংঘের ভবনে ইট পাটকেল ছুঁড়ে।

মূলত, ১৯৭৩ সালের বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট এবং অর্থনৈতিক সংকটের জেরে বিশ্বের শীর্ষ সাতটি ধনী দেশগুলো বৈঠকে বসে। আর সেই থেকেই জি-৭ জোটের উৎপত্তি। সোমবার ফ্রান্সে বসতে চলেছে সংগঠনটির ৫২ তম সম্মেলন।

উল্লেখ্য, ২০০৩ সালে এভিয়ানে অনুষ্ঠিত একই ধরনের একটি সম্মেলনের সময় জেনেভায় ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতি হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে এবার ৩৫টি সীমান্ত পারাপারের মধ্যে মাত্র ৭টি খোলা রাখা হয়েছে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা
চাকরি হারালেন ৬ পুলিশ কর্মকর্তা
১২ আগস্ট ২০২৬ রাত ০৮:০৪:৪০


মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় ৩৭০ বাংলাদেশি আটক
১২ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:১২