• ঢাকা
  • |
  • সোমবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:২৮:৪০ (23-Nov-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি তেলের দাম নির্ধারণ

৩১ মার্চ ২০২৫ রাত ০৮:০১:২২

জ্বালানি তেলের দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামীকাল ১ এপ্রিল থেকে।

৩১ মার্চ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

আরও পড়ুন

বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না রাজনীতিবিদরা

সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসে ডিজেল প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় বিক্রি হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)
আজকের নামাজের সময়সূচি (২৩ নভেম্বর ২০২৬)
২৩ নভেম্বর ২০২৬ সকাল ০৮:০৪:২৯