• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৮:৩২ (06-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষককে ৮ বছর কারাদণ্ড

৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৪৭:২৪

জামালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষককে ৮ বছর কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে আট বছরের সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১।

৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আবদুর রহিম এই দণ্ডাদেশ প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, গত ২৬ এপ্রিল দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙা ইউনিয়নের সাকোয়া পাড়া গ্রামের মদিনাতুল উলুম মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রীকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টা করেন ওই মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান মুন্সী। এ ঘটনা জানাজানি হলে ৩ মে ওই ছাত্রীর বাবা দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন সেনা সদস্য তিতাশ শেখ

ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার সাইদুর রহমান মুন্সীর উপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

রায়ে অভিযুক্ত সাইদুর রহমান মুন্সীকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
নতুন বাজারে বৈশাখী পরিবহনে আগুন
৬ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪৯:৩৩






মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির
৬ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:৩৪